ঢাকাঃ টেক জায়ান্ট কোম্পানি গুগলে চাকরি পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক শিক্ষার্থী অভিক সরকার। তিনি বিশ্ববিদ্যালয়টির ২০১২-১৩ শিক্ষাবর্ষের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের চতুর্থ আবর্তনের শিক্ষার্থী।
কোম্পানিটির তাইওয়ান শাখায় টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে এই চাকরি পান অভিক।
চাকরি পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।অভিক বলেন, ১৯ জানুয়ারি গুগল থেকে জব অফার লেটারটি আসে। যদিও এর আগে মৌখিকভাবে নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়েছিলাম। সব কিছু ঠিক থাকলে আগামী মে মাসে চাকরিতে যোগ দেবো।
গুগলে চাকরি পাওয়ার বিষয়ে অভিব্যক্তি প্রকাশে তিনি বলেন, গুগলের মতো ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠানে চাকরি করা আমার স্বপ্ন ছিল। দেড় বছর ধরে এ প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করে আসছি। একবার বাদ পড়ে আবার আবেদন করি। এরপর টানা ২ মাস ভাইভা চলে। পরে সিলেক্ট হই। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ থেকেই ভাবতাম যদি এমন টেক জায়ান্ট কোম্পানির একজন হতে পারতাম। সাহস করে এগিয়ে যাওয়াতে সেই স্বপ্ন পূরণ হয়েছে।শিক্ষার্থীর সাফল্যে অভিভূত হয়ে বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বলেন, আমি অভিকের ফোনটা পেয়ে যখন খবরটা শুনি তখন কাঁপছিলাম। মানুষের এমন বড় কোম্পানিতে যাওয়ার স্বপ্ন থাকে। অভিকের সেটা বাস্তবায়ন হয়েছে। আমার কাছে এটা অন্যরকম তৃপ্তির ও আনন্দের। অভিক বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
