এইমাত্র পাওয়া

কলেজে ভর্তি বঞ্চিতদের ফের আবেদনের সুযোগ

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করার পরও ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের ফের ভর্তি আবেদনেরর সুযোগ দিয়েছে শিক্ষাবোর্ডগুলো।  আগামী ১০ জুলাই আবেদন হয়ে চলবে ১৬ জুলাই পর্যন্ত। আবেদন করতে হবে ম্যানুয়ালি। কলেজে আসন শূন্য থাকা সাপেক্ষে ২০ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে তাদের ভর্তি করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামী ১০ থেকে ১৬ জুলাই ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা নূন্যতম জিপিএ থাকা সাপেক্ষে কলেজে ম্যানুয়াল ভর্তির আবেদন জমা দিবে। আবেদনগুলো বিবেচনা করে আগামী ১৮ জুলাই শূন্য আসনের ভিত্তিতে কলেজ ভর্তিযোগ্যদের মেধাভিত্তিক তলিকা প্রকাশ করবে। আগামী ২০ জুলাই থেকে ২৭ জুলাই কলেজগুলো শূন্য আসনে ভর্তি গ্রহণ করবে। আর ৩০ জুলাইয়ের মধ্যে কলেজগুলোকে বোর্ডে ভর্তিকৃত শিক্ষার্থী তালিকা বোর্ডে জমা দিতে হবে।

সূত্র আরও জানায়, ম্যানুয়াল ভর্তির ফি ৪৪৫ টাকা। এর মধ্যে আবেদন ফি ১৫০ টাকা, রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ১৯৫ টাকা এবং ডাটা এন্ট্রি ফি ১০০ টাকা। ভর্তির সাথে সাথে শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করবে। কলেজগুলোর শূন্য আসনের তালিকা বোর্ডের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.