এইমাত্র পাওয়া

বাউবি শিক্ষক সমিতির সভাপতি রেজানুর, সম্পাদক শহীদুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

 রবিবার বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সভাপতি পদে অধ্যাপক ড. কে. এম. রেজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ড. মো: শহীদুর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি ড. মোহাম্মদ আব্দুল হামিদ, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুর‌্যাল ডেভেলপমেন্ট, কোষাধ্যক্ষ পদে মো: শেখ ফরিদ, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, যুগ্ম সম্পাদক, রুবাইয়া রহমান, স্কুল অব এডুকেশন, সাংস্কৃতিক সম্পাদক, নুর মোহাম্মদ, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল।

কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম, স্কুল অব এডুকেশন, ড. মো: ইকবাল হুসাইন, ওপেন স্কুল, ড. মো: আব্দুস সাত্তার, ওপেন স্কুল, অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম, ওপেন স্কুল, মো: কায়েস বিন রহমান, স্কুল অব বিজনেস, মো: মশিউর রহমান, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শ্রী আশিক বিশ্বাস, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, এস এম ইকরামুল ইসলাম রাসেল, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল ও মো: মাহমুদুল হাসান, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি ।

বাউবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর গেজেট ২১ জানুয়ারি ২০২৪ রোববার প্রকাশিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ওপেন স্কুল এর ড. মো: জাফর আহাম্মদ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.