কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের মেয়াদ পূর্ণ হওয়ায় তার পরিবর্তে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিনকে হলের প্রভোস্ট হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছরের জন্য নির্দেশক্রমে নিয়োগ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট মো. জিয়া উদ্দিন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব অর্পণ করেছে। আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালন করব। এক্ষেত্রে অন্যরাও আমাকে সহযোগিতা করবে বলে আমি আশা করি।
প্রসঙ্গত, ২০২২ সালের ১২ জানুয়ারি কুবি প্রশাসন কর্তৃক একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান দুই বছরের জন্য শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
