এইমাত্র পাওয়া

পোস্ট-ডক্টরাল ফেলোশিপ পেলেন চবির দুই শিক্ষক

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষক পেলেন ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপের সুযোগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্বাচিত দুইজন হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল আমীন নূরী ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. ফিরোজা আক্তার খানম।

মঙ্গলবার অনুষ্ঠিত ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ মনোনয়ন বিষয়ক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক ড. নূরুল আমীন নূরী বলেন, আমি খুবই আনন্দিত এবং উৎফুল্ল। আমার স্বপ্ন ছিল পিএইচডি ডিগ্রি অর্জন করার পর অ্যাকাডেমিক লাইনের শেষ ডিগ্রি ‘পোস্ট-ডক্টরেট’ ডিগ্রি ইউজিসির স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ করবো৷ আল্লাহ তায়ালার অশেষ রহমতে, বাবা-মা এবং শিক্ষকদের দোয়ায় আমার স্বপ্নটি পূরণ হচ্ছে। আমি ইউজিসিসহ সকল ব্যক্তিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যাদের কাজের মাধ্যমে এটি গৃহীত হয়েছে।

অধ্যাপক ড. ফিরোজা আক্তার খানম বলেন, আমি খুব আনন্দিত এবং আমি ইউজিসিকে ধন্যবাদ জানাই তারা আমাকে গবেষণার জন্য ভালো সুযোগ করে দিয়েছেন। যা আমাকে আরো বেশি উৎসাহিত করবে ভালো কিছু করার জন্য। আমি এখন ব্যাংকিং নিয়ে গবেষণা করছি। আশা করি এ সেক্টরে ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ২০২৩- এর জন্য দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারি কলেজের ৩০ জন গবেষক আবেদন করেছিলেন। নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সারসংক্ষেপ, সুপারভাইজারের সুপারিশের ভিত্তিতে আবেদনকারীদের মধ্য থেকে ১০ জন গবেষককে ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ২০২৩- এর জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.