ঢাকাঃ জাতীয় শিক্ষক দিবস ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৩ জানুয়ারী বিকাল ৩ টায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল কর্মসূচী পালন করবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
বৃহস্পতিবার শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ” ১৯ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস। এদিন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে জন্মদিন।তিনি বেসরকরী শিক্ষক কর্মচারীদের ১/১/৮০ থেকে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করে মূল বেতনের ৫০% বেতন প্রদান করে। শিক্ষক সমাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিকট কৃতজ্ঞ। দিবসটিকে যথাযত মর্যাদায় পালন করার জন্য ২০০২ সালের ২৪ জানুয়ারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষনা করেছিলেন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড।”
এতে বলা হয়, “টুপি, লাঠি, জায়নামাজ, তসবী, ১ সেট পায়জামা পাঞ্জাবী নিয়ে শিক্ষকদের এখন আর বিদায় নিতে হয়না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক ৩ বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিকট বেসরকারী শিক্ষক সমাজ চির কৃতজ্ঞ।”
১৯ জানুয়ারি থেকে রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমৃহের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর আলোচনা সভা থাকায় শিক্ষক কর্মচারী ঐক্য জোট এর পক্ষ থেকে আগামী ২৩ জানুয়ারি বিকাল ৩ টায় সংগঠনের নয়াপল্টন কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় শিক্ষক নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্হিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
