পিরোজপুরঃ জেলার মঠবাড়িয়ার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রোকনুজ্জামান বিসিএস ক্যাডার হয়েছেন। তিনি ৪৩তম বিসিএস ক্যাডারে সরকারী কলেজের প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
বিসিএস জয় করা রোকনুজ্জামান উপজেলার তুষখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখারীকাঠি গ্রামের মো. মোশারেফ হোসাইনের ছেলে। রোকনুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে চাকরি পান। ২০২০ সালে তিনি দক্ষিণ শাখারীকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। গত বছরের ডিসেম্বর মাসে ৪৩ তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেন রোকনুজ্জামান। চূড়ান্ত ফলাফলে শিক্ষা ক্যাডারে সম্প্রতি সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।
তার এই অর্জনে আত্মীয়-স্বজন, সহপাঠি, গ্রামবাসি এমনকি স্থানীয় জন প্রতিনিধিরাও তাকে অভিনন্দন জানিয়েছেন। তুষখালী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার বলেন, রোকনুজ্জামানের শুধু পদোন্নতিই হয়নি। সে আমাদের গ্রাম ও ইউনিয়নের মুখ উজ্জ্বল করেছেন। তার আরও সফলতা কামনা করেন এই জনপ্রতিনিধি।
মো. রোকনুজ্জামান জানান, আমার ইচ্ছা ছিল পুলিশ ক্যাডারে সুপারিশ পাওয়া। এখানে আসার জন্য পুনরায় চেষ্টা করবো। তবে যেখানে সুপারিশ হয়েছে সেখানে সততার সঙ্গে দায়িত্ব পালনে চেষ্টা করবো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
