এইমাত্র পাওয়া

নুরুলের প্রত্যখ্যান করা স্বর্ণপদক হাতে পেলো রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহীঃ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণপদক ও সনদ কুরিয়ারযোগে ফেরত পাঠিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নূরুল হুদা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম এ স্বর্ণপদক ও সনদ হাতে পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

এর আগে রবিবার  বিকেলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্বর্ণপদক ও সনদ পাঠান নূরুল হুদা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম জানান, নূরুল হুদার পাঠানো স্বর্ণপদক ও সনদ সোমবার দুপুরে হাতে পেয়েছি। জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

গত শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণপদক ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রত্যাখ্যানের ঘোষণা দেন নূরুল হুদা।

সেখানে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আর্থিক লেনদেন, স্বজনপ্রীতি ও অনিয়ম দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া শিক্ষক নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রত্যাখ্যান করছি।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.