নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে, সেখানে উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে এটি ১৭ ডিগ্রি নয় ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ রাখা হবে বলে সংশোধনী বিজ্ঞপ্তি জারি করেছে মাউশি।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী সই করা এ সংক্রান্ত একটি সংশোধনী চিঠি আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে।
দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত ঠাণ্ডাজনিত নানা রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। শীতের তীব্রতা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

