এইমাত্র পাওয়া

বন্ধুর মৃত্যুশোকে বন্ধুর আ*ত্ম*হ*ত্যা

গাজীপুরঃ জেলার কালিয়াকৈরে এক বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে অপর বন্ধু আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলা গোয়ালবাতান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন কুড়িগ্রামের রোমারি থানার চরগেন্দাখোলা এলাকার আমজাদ হোসেনের ছেলে হাবিজুল (১৮)। তিনি দিনমজুরের কাজ করতেন।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আমজাদ তার স্ত্রী-সন্তান নিয়ে জীবিকার তাগিদে দীর্ঘদিন আগে কুড়িগ্রামের রোমারি থেকে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে তারা কালিয়াকৈর উপজেলার গোয়ালবাতান এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। তাদের সন্তান হাবিজুল দিনমজুর। রবিবার হাবিজুল শুনতে পান তার গ্রামের এক বন্ধু আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারেননি বন্ধু হাবিজুল। সোমবার ভোরে উপজেলা গোয়ালবাতান এলাকায় তাদের ভাড়া বাসার পাশে তেঁতুল গাছের ডালের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধুর আত্মহত্যার শোক সইতে না পেরে হাবিজুল আত্মহত্যা করেছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০১/২০২৪  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.