খুলনাঃ ব্যাংক কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে বিল জমা দেয়ার এক সপ্তাহ পার হলেও বেতনভাতা তুলতে পারেননি জেলার ডুমুরিয়ার শিক্ষক-কর্মচারীরা। এতে নানা সঙ্কট ও বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। গত রোববার মাদরাসার শিক্ষক-কর্মচারীদের গত ডিসেম্বর মাসের এমপিওর চেক ছাড়া হয়। গত ৮ জানুয়ারি তারিখের পর বেতন ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন বলে তাদের জানানো হয়েছিল।
জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার অধিকাংশ স্কুল, কলেজ ও মাদরাসার বেতনভাতা রূপালি ব্যাংক থেকে তুলতে হয়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের অবহেলার কারণে নির্দিষ্ট সময়ে ব্যাংক কর্তৃপক্ষ টাকা প্রদানে অবহেলার পরিচয় দেন।
মাদরাসার সহকারী শিক্ষক শিবেন্দু মণ্ডল বলেন, গত ৮ জানুয়ারি ব্যাংকে বিল জমা দিলেও এ পর্যন্ত অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। নির্দিষ্ট সময়ে টাকা তুলতে না পারায় শিক্ষক কর্মচারীদের কিছুটা সঙ্কটে পড়তে হচ্ছে।
থুকড়া ইসলামীয়া ওয়াজেদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল হান্নান বলেন, রূপালী ব্যাংক সদর শাখা থেকে শিক্ষক কর্মচারীদের বেতনভাতা তুলতে হয়। কিন্তু আমরা তুলতে না পেরে কিছুটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
রূপালী ব্যাংক লিমিটেড সদর শাখা খুলনার সেকেন্ড অফিসার আদিত্য কুমার মণ্ডল বলেন, ম্যানেজার সাহেব ঢাকায় রয়েছেন। শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। কিন্তু কিছু প্রতিষ্ঠানের শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা জমা এখনো হয়নি। আগামী রবিবার আশা করছি বাকিগুলো অ্যাকাউন্টেও জমা হয়ে যাবে। ফান্ড পেতে দেরি হওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার ও শিক্ষা সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ, শিরোনাম, ছবি ও ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
