ঢাকাঃ অর্ধশত বছর পরে ফেনী-১ আসনটি নিজেদের কবজায় নিল আওয়ামী লীগ। এ আসনে এক লাখ ৮৭ হাজার ৭৬০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এর আগে স্বাধীনতার পর ১৯৭৩ সালের নির্বাচনে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন দেশ বরেণ্য সাংবাদিক এবিএম মুসা। তারপর থেকে আসনটি আওয়ামী লীগের হাতছাড়া।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের ওই আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনেও বেগম খালেদা জিয়া সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আর নির্বাচন করতে পারেননি।
২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে জোটের শরিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারকে ছেড়ে দিলে তিনি সংসদ নির্বাচিত হন। তার মধ্যে একবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।
জয়ী হয়ে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘দীর্ঘ ৫০ বছর পরে আওয়ামী লীগ এই আসনটি ফিরে পেয়েছে।’ সে জন্য তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী–১ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৩০৯ ভোট। প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ৯৫ হাজার ৬৯৮ ভোট। ৫৪.৪৬ শতাংশ। নৌকার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের শাহরিয়ার ইকবাল পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট, স্বতন্ত্র আবুল হাসেম চৌধুরী (ঈগল) ৩ হাজার ২৪ ভোট, তৃণমূল বিএনপির শাহজাহান সাজু (সোনালী আঁশ) ১ হাজার ৪ ভোট, মোমবাতি প্রতীকের কাজী নুরুল আলম ২ হাজার ৫৬৪ ভোট।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
