নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে টানা অষ্টবারের মতো বিপুল ভোটে জয়ী হলেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।
১৪০টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৬৭ হাজার ৪২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাড. হযরত আলী বেলাল (ট্রাক) পেয়েছেন ২৬ হাজার ৪৮২ ভোট।
পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ৩৫ বছর ধরে একটানা একই আসনের সংসদ সদস্য উত্তরের জননন্দিত রাজনীতিক সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৮৬ সালে প্রথমবারের মতো দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
পরবর্তীতে ১৯৯১, ১৯৯৬, ২০০১,২০০৮ এবং ২০১৪ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
