এইমাত্র পাওয়া

ইতিহাস সৃষ্টি করে জিতলেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহবুব আলী পেয়েছেন প্রায় ৪৭ হাজার ভোট।

হবিগঞ্জ-৪ আসনে ঈগল প্রার্থী সৈয়দ সায়েদুল হকসহ নৌকা, ডাব, ছড়ি, নোঙ্গর, লাঙ্গল, মিনার ও চেয়ার প্রতীকের মোট ৮ জন প্রার্থী রয়েছেন। এই আসনে ১৭৭টি ভোটকেন্দ্রে ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৮৮৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪২৩ জন।

এর আগে সকালে ভোট দিয়ে জয়ের ব্যাপারে সুমন বলেন, আমি প্রতিবারই বলে আসছি যে, ঘাম কখনও প্রতারণা করে না। আর আমি যে পরিমাণ ঘাম ফেলছি, এই ঘামই কিন্তু আমাকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। আমার বিশ্বাস, এই ঘামই জবাব দেবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.