এইমাত্র পাওয়া

৯১ হাজার ভোটের ব্যবধানে জিতলেন রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকা প্রতীকে এক লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৯০ হাজার ৭৭৮টি।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অন্তরা হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে উজিরপুর উপজেলায় নৌকা প্রতীক ৮৬ হাজার ৬৫৬ ভোট ও ঈগল প্রতীক ১০ হাজার ৪০ ভোট। বানারীপাড়া উপজেলায় নৌকা প্রতীক ৩৫ হাজার ৫১৯ ভোট ও ঈগল প্রতীক ২১ হাজার ৩৫৭ ভোট পেয়েছে। প্রসঙ্গত, বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার ৩৬৮, আর নারী ভোটার এক লাখ ৭৫ হাজার ৮৭৭ জন।

মোট কেন্দ্র সংখ্যা ১৩৭টি। এর মধ্যে বানারীপাড়ায় ৫৩ ও উজিরপুরে ৮৪টি কেন্দ্র।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.