এইমাত্র পাওয়া

নতুন বইয়ের সঙ্গে স্কুলড্রেস দেবে সরকার

ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী বলেন, বিশ্বের কোনো দেশে বাংলাদেশ সরকারের মতো করে এতো শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের নজির নেই। কিন্তু আমাদের সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিচ্ছে। আগামীতে বইয়ের সঙ্গে পোশাকের (স্কুলড্রেস) জন্য অর্থ বরাদ্দ দেবে সরকার।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ড্রিম হলিডে পার্কে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে এসব কথা বলেন তিনি।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আফসানা বারী, শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন কবির, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিয়া আক্তার শিমু, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.