এইমাত্র পাওয়া

সেশনজট নিরসন চাই

আব্দুস সালাম

`সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না`- এটি যেন প্রবাদ বাক্যেই সীমাবদ্ধ। বিশ্ব নামযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে মানুষের সময় ও কাজের মূল্য শেখার কথা, সেখানেই চলছে সময়ের অবমূল্যায়ন। চার বছরের কোর্স চলছে পাঁচ-সাত বছর পর্যন্ত। এ ছাড়া মাস্টার্স এক বছরের কোর্সে দেড় থেকে আড়াই বছরও লাগছে। যেখানে শিক্ষা অর্জন করে ভবিষ্যতের বীজ বুনবে, সেখানে এমন কালক্ষেপণ যেন দেশ ও জাতির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

দায়বদ্ধতামুক্ত শিক্ষক ও প্রশাসনের গাফিলতির দরুন এমন অমূল্য সম্পদ অপব্যয় হচ্ছে। ফলে দেশের সময় কার্যকারিতা কমছে ও তরুণদের মধ্যে হতাশার জাল বুনছে। এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র পরিবার থেকে আসা শিক্ষার্থীরা, যার ভবিষ্যৎ ফল খুবই ভয়াবহ। উন্নত দেশ গড়ার জন্য প্রথমেই নজর দিতে হবে সময়ের প্রতি। সময়ের সঠিক মূল্যায়ন করতে না পারলে দেশ কখনও উন্নতির ছোঁয়া পাবে না।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক সংগঠন ইউজিসির কাছে অনুরোধ, বিশ্ববিদ্যালয়গুলোতে সঠিক তদারকির মাধ্যমে সেশনজট নামক সমস্যাটি সমাধানে ব্যবস্থা নিয়ে সময়ের মূল্যায়ন করুন। সূত্র:সমকাল

লেখক: শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.