এইমাত্র পাওয়া

কামিল ১ম ও ২য় পর্ব পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২১ এর ফল প্রকাশ করা হয়েছে। এই দুই বর্ষের পাসের হার যথাক্রমে ৯২ ও ৯৫.৯৪ শতাংশ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ফলাফল ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে হস্তান্তর করেন।

এ সময় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকসহ পরীক্ষা দফতরের সব কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রস্তুত করা হয়। এ ফলাফল প্রকাশের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের সব হতাশা দূর হলো। পরীক্ষার ফলাফল হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস এম এহসান কবীর, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোছাব্বির মোহাম্মদ মুছাসহ পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সব কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরে ৯ অক্টোবরর থেকে শুরু হয়ে শেষ হয় ১৭ অক্টোবর। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.