নিজস্ব প্রতিবেদক, শেরপুরঃ বিজয়ী হতে পারলে সংসদে বেসরকারি শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে এবং দাবি দাওয়া নিয়ে কথা বলবেন শেরপুর জেলার শেরপুর-৩ (শ্রীবরদী এবং ঝিনাইগাতী উপজেলা) ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
বৃহস্পতিবার জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের জনসভায় একথা বলেন তিনি।
আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, ‘একই কারিকুলামের অধীনে একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বৈষম্য রয়েছে। শিক্ষকতার শুরুতে মাত্র ১২৫০০ টাকা বেতন পান একজন বেসরকারি এমপিওভুক্ত স্কুল শিক্ষক। এর সাথে পাঁচশত টাকা চিকিৎসা ভাতা ও ১ হাজার টাকা বাড়ি ভাড়া। এটা দিয়ে একটা পরিবার চলতে পারেনা। সরকারি বেসরকারি শিক্ষকদের সমান সুযোগ না হলে সমান শিক্ষা আশা করাটাও বোকামি।
তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশই এমপিওভুক্ত। অর্থাৎ এসব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে বেতনের মূল অংশসহ কিছু ভাতা পান। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সরকারি-বেসরকারি শিক্ষকদের সমান সুযোগ সুবিধার আওতায় আনতে সংসদে প্রস্তাব আনব। প্রয়োজনে সম্ভব হলে একযোগে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের প্রস্তাব তুলব। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিষয়টি উপস্থাপন করব। প্রধানমন্ত্রীকে বিষয়টি বোঝাতে পারলে তিনি শিক্ষকদের দাবি পূরণ করবেন। তিনি নিজেও বলেছেন, তিনি একজন শিক্ষক হতে চেয়েছিলেন।
সাত তারিখের নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট দিয়ে শিক্ষকদের দাবি দাওয়া সংসদে উঠানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেক্য, ঝিনাগাতী উপজেলায় ৫২ বছরের ইতিহাস ভেঙ্গে জনসমাগম ছিল এবারই সর্বোচ্চ । সাধারণ ভোটাররা বলছেন, জীবদ্দশায় এত বড় জনসমাগম অতীতে তারা দেখেননি। নৌকার মাঝির বিরুদ্ধে গিয়ে দল মত নির্বিশেষে সবাই ট্রাক মার্কার প্রার্থীকে সমর্থন দিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
