এইমাত্র পাওয়া

নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ নেদারল্যান্ডসের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যাস্ট্রিক্ট ইউনিভার্সিটি। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের এক ও দুই বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার জন্য বৃত্তি দিচ্ছে।

‘ম্যাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ’-এর আওতায় ডাচ শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয় বৃত্তিটি অর্থায়ন করবে। বাংলাদেশের শিক্ষার্থীরা এই বৃত্তি অর্জনের জন্য আবেদন করতে পারবেন।

স্কলারশিপের বিস্তারিত

আয়োজক দেশ: নেদারল্যান্ডস
বিশ্ববিদ্যালয়ের নাম: ম্যাস্ট্রিক্ট ইউনিভার্সিটি
ডিগ্রি স্তর: স্নাতক এবং মাস্টার্স
বৃত্তির সংখ্যা: ২৪
বৃত্তির পরিমাণ: ৩০ হাজার ইউরো বা প্রায় ৩৬ লাখ ১৪ হাজার টাকা

বৃত্তির মেয়াদ:
■ এক বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য ১৩ মাসের বৃত্তি
■ দুই বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য ২৫ মাসের বৃত্তি

আবেদনের যোগ্যতা
■ আবেদনকারীকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল, সুইজারল্যান্ড ও সুরিনাম দেশের বাইরে ভিন্ন কোনো দেশের নাগরিক হতে হবে।
■ ১ সেপ্টেম্বর ২০২৪-এ আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
■ নেদারল্যান্ডসে এন্ট্রি ভিসা পাওয়ার যোগ্য হতে হবে।
■ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য মাস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে নির্ধারিত সব শর্ত পূরণ করে ভর্তির জন্য আবেদন করতে হবে।
■ নেদারল্যান্ডসে ডিগ্রি সন্ধানী উচ্চশিক্ষা প্রোগ্রামে কখনো অংশ নেওয়া হয়নি, এমন শিক্ষার্থীরা কেবল আবেদন করতে পারবেন।প্রয়োজনীয় নথি
■ আবেদনকারীর জীবনবৃত্তান্ত
■ মোটিভেশনালপত্র
■ একাডেমিক ভালো ফলের প্রমাণ হিসেবে নম্বরপত্র বা সনদ
■ আর্থিক প্রয়োজনের ব্যক্তিগত বিবৃতি
■ রেফারেন্স চিঠি

আবেদনের প্রক্রিয়া
শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে আবেদনকারীকে স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর মধ্য থেকে যেকোনো একটির জন্য নিবন্ধন করতে হবে। দ্বিতীয় ধাপে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করতে এবং বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটে

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.