গাইবান্ধাঃ গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে পৌর শহরের ফকিরপাড়া মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি জানিয়েছেন। ওসি বলেন, চলতি মামলায় আসামি জাকারিয়া পলাতক ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান আলাল কে বলেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে প্রতিদিন পুলিশের হাতে নেতা-কর্মীরা আটক হচ্ছেন। ভোটের আগে নেতা-কর্মীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের জন্যই তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
