এইমাত্র পাওয়া

যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক বরখাস্ত

ঢাকাঃ প্রাথমিকভাবে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় এক শিক্ষককে অ্যাকাডেমিক সব কার্যক্রম থেকে বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তদন্ত কমিটি জানিয়েছে, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর প্রশাসন ওই শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

সিন্ডিকেট সভা শেষে একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, যৌন হয়রানি প্রতিরোধ সেলকে অধিকতর তদন্তভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.