এইমাত্র পাওয়া

কুমিল্লা বোর্ডের নতুন চেয়ারম্যান নায়েমের ডিজি অধ্যাপক ড. নিজামুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নায়েমের মহাপরিচালক ড. মো. নিজামুল করিম।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়।

জানা যায়, ড. মো. নিজামুল করিম এর আগে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার-এর ১৪ ব্যাচের এই কর্মকর্তা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর সচিব পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডে কলেজ পরিদর্শক ও টিকিউআই প্রকল্পে ডিপিডি পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক, শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ বিষয়ে এই কর্মকর্তার অ্যাকাডেমিক ও প্রায়োগিক অভিজ্ঞতা শিক্ষা ক্যাডারে বহুল প্রশংসিত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.