জবির অর্থ দপ্তরের পরিচালক কাজী নাসিরকে অব্যাহতি

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের আদেশক্রমে নতুন বছরের প্রথম দিন থেকে এটি কার্যকর হয় বলে আজ মঙ্গলবার রেজিস্ট্রার দপ্তর থেকে জানানো হয়েছে।

এর আগে গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আদিষ্ট হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী মো. নাসির উদ্দীনকে পহেলা জানুয়ারি হতে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে ২০১৯ সালের ২৩ জুন কাজী নাসির উদ্দিনকে অর্থ পরিচালকের হিসেবে নিয়োগ দেওয়া হয়। অর্থ পরিচালক পদের মেয়াদ শেষ হয় ২০২১ সালের ২২ জুন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ তাঁকে এই পদে অনির্দিষ্টকালের জন্য দায়িত্ব দেয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.