ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত যাবতীয় নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী- ১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন চলবে। আবেদন প্রক্রিয়া শেষে আগামী ৮ মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার চারটি প্রোগ্রামের প্রত্যেকটিতে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
বিষয়গুলো হলো- বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) অ্যান্ড অ্যাভিয়েশন, বিএসসি ইন এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যায়ারফ্রেম অ্যান্ড পাওয়ারপ্লান্ট) এবং বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স)।
আবেদন করবেন যেভাবে
বিএসসি প্রোগ্রামসমূহের শিক্ষা কার্যক্রম লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে পরিচালনা করা হবে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন শুরু হবে ১ জানুয়ারি দুপুর ১২ টায়। ৭ ফেব্রুয়ারি রাত ১২ টায় এ প্রক্রিয়া শেষ হবে। টেলিটক সিম ব্যবহার করে ২০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে (এসএমএস চার্জ ছাড়া) প্রাথমিক আবেদন করতে হবে। এ আবেদন জমার শেষ সময় ৯ ফেব্রুয়ারি রাত ১২টা।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি। যোগ্য প্রার্থীদের পরীক্ষার ফি ও প্রবেশপত্র ডাউনলোডের জন্য ৫৫০ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি নীতিমালা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য ছাত্র-ছাত্রীদের মেধাক্রমানুসারে ভর্তি করা হবে। এ সংক্রান্ত নির্দেশিকা এবং অনলাইনে আবেদনের লিংক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmraau.edu.bd) পাওয়া যাবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত যে কোনো কারিগরি বিষয়ে সহায়তার জন্য টেলিটক হটলাইন নম্বর ০১৫০০১২১১২১-৯, ই-মেইল vas@teletalk.com.bd এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের মোবাইল নম্বর ০১৭৬৯৯৯৫০৯৯ ও ই-মেইল Admission@bsmraau.edu.bd-এ যোগাযোগ করা যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
