এইমাত্র পাওয়া

গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার নবীনগরে কানিজ ফাতেমা (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে পৌল এলাকার পদ্মপাড়ায় এ ঘটনা ঘটে।

কানিজ ফাতেমা ওই এলাকার ভাড়াটিয়া কামরুজ্জামান লিটনের মেয়ে। তার গ্রামের বাড়ি উপজেলার পুরান শ্রীরামপুর।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, কানিজ ফাতেমা তার পরিবারের সাথে পৌর এলাকার পদ্মপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। সকাল বেলায় তার মা ছোট মেয়েকে নিয়ে হাসপাতালে যায়, বাসায় তার বড় বোন ও ছোট ভাই অপর একটি রুমে মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন, এসময় পাশের রুমে যেয়ে জানালায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস ঘটনা সত্যতা নিশ্চিত করে সময়ের আলোকে জানান, নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় কানিজ ফাতেমা নামের একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার পরিবার সূত্রে জানা যায়, মেয়েটি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নবীনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.