এইমাত্র পাওয়া

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগ সংশোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে ভুল অধিদপ্তর উল্লেখ করায় সংশোধনী দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

বৃহস্পতিবার পিএসসির যুগ্ম সচিব ও ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাসের সই করা এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, পিএসসি থেকে ১৪ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর জারি করা বিজ্ঞপ্তির নন-ক্যাডার অংশের ২৩ নম্বর ক্রমিকে উল্লেখ করা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। এর পরিবর্তে একই বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো প্রতিস্থাপিত হবে।

৪৩তম বিসিএসের উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নবম থেকে ১২তম গ্রেডে ৬৪২ জনকে বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরে নিয়োগ সুপরিশ করা হয়েছে। এই বিসিএস থেকে এক হাজার ৩৪২টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে পছন্দক্রম আহ্বান করা হলেও ৭০০ প্রার্থী নিয়োগ দিতে পারেনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.