নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কারিগরি শিক্ষা বোর্ডের ৩৩৭ জন পরীক্ষার্থী নতুন করে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন পরীক্ষার্থী। এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ছয় সহস্রাধিক খাতা চ্যালেঞ্জ করেছিলেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশের পর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৬ নভেম্বর ২০২৩ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এইচএসসি ও সমমানে কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
