এইমাত্র পাওয়া

‌‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা-২০২৩’ সংশোধনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‌‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা-২০২৩’ সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলন শেষে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন করেন তারা।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (বাংলা ও ইংরেজি মাধ্যম) নিবন্ধন বিধিমালা অনুসারে আবেদন করে যারা স্মারক নম্বর পেয়েছিলেন তাদের ২০১১ বিধিমালা অনুসারেই নিবন্ধন প্রদানের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জয় লিখিত বক্তব্যে বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (বাংলা ও ইংরেজি মাধ্যম) নিবন্ধন বিধিমালা, ২০১১ এর আলোকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধীনে কয়েক হাজার স্কুলের নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু হাতেগোনা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধন পেলেও কোনো এক অদৃশ্য কারণে সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠানই স্মারক নম্বর পাওয়ার পরও নিবন্ধনের আওতার বাইরে থেকে যায়। বারংবার চেষ্টা করেও আবেদন করা প্রতিষ্ঠানগুলো নিবন্ধন নিতে পারেনি।

এ ব্যর্থতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.