ঢাকাঃ পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হলেন হাবিপ্রবির ৭ শিক্ষক। এতে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। সিলেকশন কমিটির সুপারিশ মোতাবেক ১৩ ডিসেম্বর রিজেন্ট বোর্ডের ৫৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত পৃথক ৭ অফিস আদেশে বিষয়টি জানানো হয়৷ পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকগণ মূল বেতন নির্ধারণ সাপেক্ষে ‘গ্রেড-০৩’ পদে নিয়োগ পেয়েছেন।
পদোন্নতি পাওয়া অধ্যাপকরা হলেন- বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ড. মো. ইয়াছিন প্রধান, সিএসই বিভাগের মো. ফজলে রাব্বি, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের ড. মো. মমিনুল ইসলাম, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেসন বিভাগের শক্তি চন্দ্র মন্ডল, অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের মো. রেজাউল করিম, মার্কেটিং বিভাগের আবুল কালাম এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ড. মো. দুলাল হক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
