গাজীপুরঃ কাপাসিয়া উপজেলার দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. খোরশেদ আলমের বাবা মোয়াজ্জাম আলী খান আর নেই। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স ছিল ১০০ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য জ্ঞানী গুণগ্রাহী রেখে যান।
মোয়াজ্জাম আলী খান কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের মৃত ফাজিল খানের ছেলে। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইউপির সাবেক সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ১৯৬২ সালে ফিকাহ শাস্ত্রে অষ্টম স্থান অধিকার করেন এবং গাজীপুরের কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির মেম্বার ছিলেন।
মোয়াজ্জাম আলী খানের মৃত্যুতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আখতারউজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, গাজীপুর প্রেস ক্লাব, গাজীপুর সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক, গুণীজন গভীর শোক প্রকাশ করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
