এইমাত্র পাওয়া

২০ লাখ টাকা গবেষণা অনুদান পাচ্ছেন ববির ১৪ শিক্ষক

বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৪ জন শিক্ষক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরে গবেষণা প্রকল্পের আওতায় পাচ্ছেন ২০ লাখ টাকা৷

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়৷

এ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় ৬’শ ছিয়ানব্বইটি বিশেষ গবেষণা প্রকল্প স্থান পেয়েছে। এর মধ্যে সাতটি বিশেষ গবেষণা প্রকল্পে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষক বিশেষ গবেষণা প্রকল্পের তালিকায় স্থান পেয়েছেন।

তারা হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার দাস ও সহকারী অধ্যাপক শাওন মিত্র। পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ পারভেজ। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধীমান কুমার রায় ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অপূর্ব রায়। সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর ও কোস্টাল স্টাডিস ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইরতেজা হাসান। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেন ও কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মাহবুব ই নূর। সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাদেকুর রহমান ও দীল আফরোজ খানম। পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহফুজ আলম ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল কায়েস।

উল্লেখ্য, ছয়টি প্রকল্পে ১২ জন শিক্ষককে ১৮ লাখ টাকা ও একটি প্রকল্পে ২ জন শিক্ষককে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে৷ ফলে ১৪ জন শিক্ষক সর্বমোট ২০ লাখ টাকা বরাদ্দ পাচ্ছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১২/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.