এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে প্রশিক্ষিত শিক্ষক দরকার

চট্টগ্রামঃ জেলার আনোয়ারা বটতলীস্থ হাজী আমির–সোলায়মান ফাউন্ডেশন পরিচালিত আল্লামা ইকবাল একাডেমি ক্যাম্পাস–১ এ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়।

হাজী আমির–সোলায়মান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক সরোজ আহমেদ।

উদ্বোধক ছিলেন আল্লামা ইকবাল একাডেমির প্রশাসনিক কর্মকর্তা প্রবীণ শিক্ষক মাস্টার এস.এম. নুরুল আলম। প্রশিক্ষক ছিলেন আনোয়ারা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ইরফানুল হক চৌধুরী।

সোলায়মান সওদাগর কিন্ডারগার্টেন স্কুল, প্রফেসর জলিল–নাহার গ্রামার স্কুল, আস সুফফা ইসলামিক কিন্ডারগার্টেন মাদ্রাসা, আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) মডেল মাদ্রাসা, শেরে মিল্লাত আল্লামা নঈমী (রহ.) মডেল মাদ্রাসার শিক্ষক–শিক্ষিকাগণ এতে প্রশিক্ষণ গ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের জন্য আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদেরকে সত্যিকার অর্থে দক্ষ, সুশিক্ষিত, দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষিত শিক্ষক দরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আ.ক.ম ফারুক, মাস্টার আবুল বশর, রতন দাশ, শাহিনুর আক্তার, নুরই জাবাল হক ইমন, নিউটন কান্তি নাথ, ঝুন্টু কুমার নাথ, হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, হাফেজ মাওলানা আব্দুল কাদের, হাফেজ মাওলানা মোক্তার হোসাইন। কর্মশালা সঞ্চালনা করেন এস এম বোরহান উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১২/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.