এইমাত্র পাওয়া

নতুন শিক্ষা কারিকুলাম জাতিসত্তাবিরোধী, দাবি ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষা কারিকুলাম ও একতরফা নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে নাইটেঙ্গেল মোড় হয়ে বায়তুল মোকাররম আবার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলটি হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি।

ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে ‘নাস্তিক্য ও মেধাশূন্যতা’ প্রচার করার অভিযোগ করে। তারা বলেন, নতুন কারিকুলামে ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ বাদ দেওয়া হয়েছে। এতে দেশের নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করে তোলা হবে।

এছাড়া, তারা একতরফা নির্বাচনকে ‘অলাভজনক’ বলে আখ্যায়িত করে। তারা বলেন, সরকার বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে একটি প্রহসন নির্বাচনের আয়োজন করছে।

বিক্ষোভ সভা সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১২/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.