এইমাত্র পাওয়া

বিএনপি অসহযোগের মানেও বুজে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরঃ বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে। ট্রেনে, বাসে এবং ট্রাকে আগুন দিচ্ছে। জনগণকে ছাড়া অসহযোগ করা যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের চাঁদপুর-৩ আসনে প্রচারণায় অংশ নিয়ে উঠোন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, বিএনপির সঙ্গে লোকজন দেখা যায় না। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ঘোষণা দিয়ে, চারজন-পাঁচজন নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে নাশকতা করেন। অসহযোগ মানে এই নাশকতা নয়। যারা নাশকতা, সহিংসতা করে, যা যুদ্ধাপরাধী দোসর, তারা অসহযোগের মানেও বুজে না। কারণ জনগণ তাদের সঙ্গে নেই।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১২/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.