এইমাত্র পাওয়া

বাউবির এইচএসসির ফল প্রকাশ, পাস ৬৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ।

বৃহস্পতিবার এ ফল প্রকাশিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাউবি।

জানা যায়, এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে ৭৬ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় ৪১ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৬ হাজার ২২৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ছিলো ৮৮ হাজার ১৭৬ জন ।

শিক্ষার্থীদের মধ্যে ২৩ জন এ প্লাস, ১ হাজার ৯৮৭ জন এ, ৭ হাজার ১০৯ এ মাইনাস, ১০ হাজার ৮২৭ জন বি, ৬ হাজার ১৯৯ জন সি এবং ৮৪ জন ডি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ২৩ জন পুরুষ এবং ১১ হাজার ২০৬ জন মহিলা। বাউবির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১২/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.