এইমাত্র পাওয়া

যশোর রোডের দু’পাশে গাছ লাগানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যশোর রোডের দুই পাশে গাছ লাগানোর জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাছ ছায়া দিয়ে পরিবেশের ভারসাম্য রাখে। সড়ক ও পরিবেশের উপকার করে। অন্যদিকে, অতি বৃষ্টি ও রোদ সড়কের ক্ষতি করে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

একনেকে যশোরের পলবাড়ি-দড়াটানা-মনিহার-মুড়ালী জাতীয় মহাসড়কের মনিহার থেকে মুড়ালী পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৩১ কোটি ১৭ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় এতে গাছ লাগানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইসঙ্গে জেলা-উপজেলায় সমন্বতিভাবে বহুতল বিশিষ্ট সরকারি আবাসন ভবন নির্মাণ করতেও বলেছেন প্রধানমন্ত্রী। যেখানে সংশ্লিষ্ট সব কর্মকর্তা একসঙ্গে বসবাস করবেন।

এছাড়া সাত হাজার ৩১২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ছয় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৪০ কোটি টাকা ব্যয়ে বগুড়া-সারিয়াকান্দি জেলা মহাসড়ক উন্নয়ন এবং বাঙ্গালী নদীর ওপর আড়িয়ারঘাট সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের মোট ব্যয় ৭২৩ কোটি ৯৭ লাখ টাকা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.