এইমাত্র পাওয়া

কবি বিপিন সরকারের মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২৭ নভেম্বর) স্বভাব কবি বিপিন সরকার স্মতি রক্ষা পরিষদের আয়োজনে কবির নিজ এলাকা নড়াইল পৌরসভার বাহিডাঙ্গা গ্রামে শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ, স্মরণযাত্রা এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

৩৬তম মৃত্যুবার্ষিকীতে মানবেন্দ্র লারমাকে স্মরণ
কবির সমাধি চত্বরে স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি ডা. মায়া রানী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিষদের সাধারন সম্পাদক গোলক চন্দ্র বিশ্বাস, প্রফেসর মুন্সি মোঃ হাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু এবং তরিকুল ইসলাম।

উল্লেখ্য, স্বভাব কবি এ পর্যন্ত ৮টি কাব্যগ্রন্ত্র, ২০টি অষ্টক যাত্রা পালা, ১৪টি পালা গান, ১ হাজারের বেশী কবিতা, ১ হাজার হালুই গান, ২ শতাধিক ধুয়া-বারাসিয়া গান লিখেছেন।

নড়াইলসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলে এই স্বভাব কবির যাত্রা পালা, অষ্টক গান, কবিতা, হালুই গান, ধুয়া-বারাসিয়া গান নৌকার মাঝি, কৃষাণ-কৃষাণীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

নড়াইলের স্বভাব কবি বিপিন সরকার বাংলা ১৩শ ৩০ সনের ৫ পৌষ নড়াইল পৌর এলাকার বাহিরডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৭ নভেম্বর তিনি মৃত্যবরণ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.