এইমাত্র পাওয়া

প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪ সালে ছুটি শুক্র-শনি বাদে ৬০ দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তালিকা অনুযায়ী, শুক্রবার ও শনিবার ছাড়া বছরটিতে মোট ছুটি পড়বে ৬০ দিন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আগামী বছরের জন্য ছুটির এই তালিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখযোগ্য ছুটির মধ্যে থাকবে- পবিত্র রমজানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জুমাতুল বিদা, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর, বৈষবি, চৈত্র সংক্রান্তি বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১২ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিন বন্ধ থাকবে।

এছাড়া গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ১৩ থেকে ২৩ জুন ৭ দিন, দুর্গাপূজা, ফাতেহা ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ১১ থেকে ১৭ অক্টোবর ৫ দিন, শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষ্যে ১২ থেকে ২৮ ডিসেম্বর ১০ দিন এবং প্রধান শিক্ষকের সংরক্ষিত ৩ দিনসহ মোট ৬০ দিন বন্ধ থাকবে।

চাঁদ দেখার উপর ধর্মীয় উৎসবের ছুটি নির্ভর করবে।

জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় স্কুল পর্যায়ে পালন করতে হবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা/উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করা যাবে।

 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১২/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.