বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রক্টরের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল কাইউম।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষকবিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি একাধিক দায়িত্ব পালন করেন, সেক্ষেত্রে বিধি মোতাবেক একটি ভাতা ও সুবিধাদি পাবেন। এ আদেশ যোগ দানের তারিখ থেকে কার্যকর হবে।
এছাড়াও তিনি একাধারে দায়িত্ব পালন করছেন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সদস্য, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়, সদস্য, নীল দল বরিশাল বিশ্ববিদ্যালয়, বিভাগীয় ছাত্র উপদেষ্টা, সদস্য, বিভাগীয় পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়, সাংগঠনিক সম্পাদক, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
উল্লেখ্য, এর আগে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ খোরশেদ আলম।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
