এইমাত্র পাওয়া

দশ দিনের ছুটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শীতকালীন ছুটি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে ছুটি শুরু হয়ে চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শীতকালীন ছুটি উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজ ও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ৩১ ডিসেম্বর থেকে যথারীতি অফিস ও ক্লাস-পরীক্ষা শুরু হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১২/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.