ডিসেম্বরের শেষে বাড়তে পারে শীতের তীব্রতা

ঢাকাঃ দেশে কিছুদিন ধরেই শীতের তীব্রতা মোটামুটি একই রকম আছে। আবহাওয়া অফিস বলেছে, আগামীকাল বুধবার পর্যন্ত তাপমাত্রা তেমন বাড়া বা কমার সম্ভাবনা নেই। পরদিন বৃহস্পতিবার সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।

ফলে সামগ্রিকভাবে আগামী কিছুদিন শীতের তীব্রতা বাড়ার তেমন সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। তবে চলতি মাসের (ডিসেম্বর) শেষের দিকে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘২১ ডিসেম্বর পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা তেমন বাড়া বা কমার সম্ভাবনা কম। ২১ তারিখ (বৃহস্পতিবার) তাপমাত্রা সামান্য কমতে পারে।

এরপর সারা দেশে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। আকাশে কিছু মেঘ জড়ো হয়েছে। মূলত এর প্রভাবেই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’

সব মিলিয়ে আগামী কিছুদিন শীতের তীব্রতা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানান মনোয়ার হোসেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.