পাবনাঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৬ জন শিক্ষক ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান পেয়েছেন। এ অর্থবছরে মন্ত্রণালয়টির ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত হতে এ বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হবে।
সোমবর (১৮ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়৷ এ বছর ৬৯৬ টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
মোট তিনটি প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয়ের ইইসিই, পদার্থ ও গণিত বিভাগের দুইজন করে মোট ছয়জন গবেষক অনুদানের জন্য নির্বাচিত হয়েছেন। একটি প্রকল্পের জন্য ইইসিই বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ প্রধান গবেষক ক্যাটাগরিতে ও সহকারী অধ্যাপক মো. ফাতিন ইশরাক সহযোগী গবেষক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। আরেকটি প্রকল্পের জন্য পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী প্রধান গবেষক ক্যাটাগরিতে ও অধ্যাপক ড. মো. খায়রুল আলম সহকারী গবেষক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।
এদিকে অন্য একটি প্রকল্পের জন্য গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূর আলম প্রধান গবেষক ক্যাটাগরিতে ও সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান সহকারী গবেষক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। মনোনীত শিক্ষকগণ প্রতিটি গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ২ লাখ ৫০ হাজার টাকা করে পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে বিশেষ গবেষণা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
