এইমাত্র পাওয়া

সরকারিকরণ: ৫ বছর পর এডহক নিয়োগ পেলেন গাংনীর ২৩ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মেহেরপুর জেলার গাংনী পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩ শিক্ষককে এডহক (অস্থায়ী) নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২১.০৫.২০১৮ তারিখে সরকারিকরণ করা হয় প্রতিষ্ঠানটি। এর সরকারিকরণের পাঁচ বছর পর তাদের এই নিয়োগ  প্রদান করা হলো।

রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ শাম্মী আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের এই নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,  গাংনী, মেহেরপুর গত ২১.০৫.২০১৮ তারিখে সরকারিকরণের প্রেক্ষিতে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ২৩ (তেইশ) জন শিক্ষককে ‘জাতীয়করণকৃত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) আত্তীকরণ বিধিমালা-১৯৮৩’ (অধিকতর সংশোধনী-১৯৯৪ ও ১৯৯৫) অনুযায়ী প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখ হতে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদানপূর্বক গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়-এ নিম্নোক্ত শর্তে পদায়ন করা হলোঃ

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.