এইমাত্র পাওয়া

২৪ সহযোগী অধ্যাপককে পদায়নের আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্যসেবা বিভাগের ২৪ কর্মকর্তাকে (সহযোগী অধ্যাপক) বদলি ও পদায়ন আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রবিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ রুহুল কদ্দুস স্বাক্ষরিত দুটি আলাদা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।

বদলি/পদায়নকৃত কর্মকর্তারা পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ষষ্ঠ কর্মদিবস থেকে বর্তমান কর্মস্থলে তাৎক্ষণিক অব্যাহতি (স্ট্যান্ডরিলিজ) মর্মে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.