ঢাকাঃ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংরেজি বিভাগের ২২ বছর পূর্তি উপলক্ষে রবিবার স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী ইংলিশ ফেস্ট-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লালন ও ফোকলোর গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল করীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও লেখক-গবেষক বাদল সৈয়দ, স্থপতি, লেখক ও নাট্য নির্মাতা শাকুর মজিদ, শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব খোদেজা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল্লাহ বলেন, “মানুষের জীবনে সাহিত্যের গুরুত্ব অসীম। সাহিত্যকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অংশীদার করতে হবে।
বাদল সৈয়দ বলেন, “সাহিত্য ঐতিহাসিকভাবে দেশ, মাটি ও মানুষের উন্নয়নে এবং মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার কাজ করে। তথ্যপ্রযুক্তির এ যুগে সাহিত্য ব্যাপক ভূমিকা রাখতে পারে।”

লেখক ও নাট্য নির্মাতা শাকুর মজিদ বলেন, “মানুষের জীবনবোধের জন্য সাহিত্যের বিকল্প নেই। পৃথিবীর সকল বিপ্লবের পিছনে সাহিত্যের ভূমিকা অনেক বেশি। এমনকি একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভে সাহিত্য ভূমিকা রেখেছিল বলেই ১৪ ডিসেম্বর ৯৯১ জন্য শিক্ষাবিদ ও সাহিত্যিককে হত্যা করা হয়েছিল।” উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা নানা আয়োজনে এবং দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার শপথ গ্রহণ এবং সাংস্কৃতিক উৎসবের মাঝে দিনটি পালন করে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আবদুল্লাহ, রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব:), ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইংলিশ বিভাগের প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
