চুয়াডাঙ্গা:
পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতের কারণে সময় মতো কাজে যেতে পারছেন না তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের দাপট। তীব্র ঠাণ্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এ রকম পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
