সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের বেতন ১০তম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেড নিয়ে অসন্তোষ দূর না হওয়ায় করণীয় নির্ধারণ করতে ফের আলোচনায় বসছেন প্রাথিমিক শিক্ষক নেতারা।
মূলত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পর কর্মসূচি ও অন্য করণীয় বিষয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে সূত্র জানিয়েছে।
আগামী শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার ইয়ামেনী ইন্টারন্যাশনাল হোটেলে সভাটি অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান মুখপাত্র মো. বদরুল আলম বলেন, ‘চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এবং সমাপনীর পর করণীয় ঠিক করতে সভা ডাকা হয়েছে। সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি আমরা। এ ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ চলছে। তবে এখনো কোন অগ্রগতি হয়নি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল