ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে এবারও অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। সোমবার সংগঠনটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাদা দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা, জাতীয় নির্বাচন নিয়ে প্রহসনসহ বিভিন্ন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাদা দলের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলও আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবে।
জবি সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, আমরা প্যানেল না দেওয়া এবং নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। দলীয়ভাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো না। কারণ এখন সে ধরনের পরিবেশ নেই বলে আমরা মনে করি।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশ না নিলেও ভোট দেওয়া থেকে আমরা কাউকে বিরত রাখি না। কারণ ভোট দেওয়া যার যার ব্যক্তিগত বিষয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
