শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাগেরহাটঃ জেলার ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে  মঙ্গলবার কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং শিল্পপতি এস এম আবুল হোসেন বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রভাষক তপতী রাণী ধর এবং মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, স্মার্ট ফকিরহাটের উদ্যোক্তা এবং ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), ফকিরহাট; জনাব এস এম আবুল হোসেন, চেয়ারম্যান, তামিম তাসনিম এগ্রো ফিসারিজ লিঃ, লখপুর এবং আলহাজ্ব মোঃ সিদ্দিক আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন একাদশ  শ্রেণির ছাত্রী তাসলিমা আক্তার এবং গীতা থেকে পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্র রুদ্র চক্রবর্তী। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কলেজের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক উৎপল কুমার দাস। আগত অতিথিদের মধ্যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য প্রদান করেন– শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ফারুকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সিদ্দিক আলী।
অধ্যক্ষ মহোদয় ছাড়াও শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন- সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীনসহ প্রমূখ। শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন একাদশ শ্রেণির ছাত্রী নুরজাহান খাতুন এবং ফারজানা আক্তার শিখা। অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এরপর তিনি কলেজের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার প্রয়াত মানজারুল ইসলামকে শ্রদ্ধারসাথে স্মরণ করেন। তিনি তার বক্তব্যে, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম বিশেষকরে খেলাধূলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। সবশেষে, তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সকল মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি তার বক্তব্যে, খেলাধূলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন এবং যেসকল শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করেন। এছাড়াও তিনি বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে পড়াশোনায় আগ্রহী এবং দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অর্থনীতি বিভাগের প্রভাষক অঞ্জু বিশ্বাস এবং নৃত্য পরিবেশন করেন প্রাক্তন শিক্ষার্থী মিতু অধিকারী।  অতিথিদের বক্তব্য প্রদান শেষে ২৯ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিল্পপতি এসএম আবুল হোসেন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সবশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১২/২০২৩


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.